জেলা, উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে । আগ্রহীরা ২ কপি ছবি ও জীবন বৃত্তান্ত নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন - জেলা, উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে । আগ্রহীরা ২ কপি ছবি ও জীবন বৃত্তান্ত নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন - জেলা, উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে । আগ্রহীরা ২ কপি ছবি ও জীবন বৃত্তান্ত নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আওয়ামীলীগ নেতা ইফতেখার হোসেন শামীম সহ ৮ ব্যক্তি

সিলেটের আলো  – ঢাকা-সিলেট সড়কের ওসমানীনগরের তেরোমাইলে শুক্রবার ভোর ৫টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন  সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি ইফতেখার হোসেন শামীমসহ ৮ ব্যক্তি।আহত হয়েছেন অপর ১৫ জন । দুর্ঘটনায় ঘটনাস্থলে More »

সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারন সম্পাদক পদে সংগ্রাম সিংহের জয়লাভ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গতকাল অনুষ্টিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন।নির্বাচনে দুটি পরিষদের মধ্যে সেলিম-সংগ্রাম পরিষদের ১০ প্রার্থী জয়লাভ করেছেন,অপর ফরিদী-ওয়েছ পরিষদের ৩ প্রার্থী হয়েছেন বিজয়ী। প্রেসক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন More »

নবনির্মিত সুরমা সেঁতু উদ্বোধনের পূর্বেই কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের পূর্বাঞ্চলীয় উপজেলা কানাইঘাটবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ২০০৬ সালে জোট সরকারের আমলে ২৯৩´৯ মিটার প্রস্থ বিশিষ্ট সুরমা সেঁতুর কাজ শুরু হয়। তৎকালীন প্রধান মন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরী More »

 

স্ত্রীকে খুন করে পালিয়েছে কথিত স্বামী

সিলেটের আলো  – সিলেটের দক্ষিণ সুরমার বাবনা এলাকার একটি আবাসিক হোটেলে স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে কথিত ঘাতক স্বামী । গত মধ্যরাত ১২ টায় দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশ উদ্ধার করলে ও খুনিকে গ্রেফতার করতে পারেনি। বাবনার হোটেল আগমনে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম সুলতানা বেগম(২৬),তিনি জকিগঞ্জ উপজেলার ব্রাক্ষণগ্রামের ছত্রিস গ্রামের বাসিন্ধা। রবিবার সকাল ১১ টায় রাজা মিয়া নামে এক ব্যক্তি সুলতানা বেগমকে সাথে নিয়ে হোটেলের ৩৭ নং কক্ষ ভাড়া নেয়। পরে বেলা ২ টায় রাজা মিয়া হোটেল কক্ষ থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি।

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

সুনামগঞ্জ থেকে সিরাজুল ইসলাম শ্যামল : সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, ইউনিয়নের দর্প গ্রামের আব্দুল কাইয়ুম গ্রামের পাশের জমিতে চাষাবাদের জন্য জমিতে গেলে একই গ্রামের আব্দুর রাজ্জাক বাধা দেন। এ সময় উভয়পক্ষ দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সুনামগঞ্জের জামালগঞ্জে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

সুনামগঞ্জ থেকে সিরাজুল ইসলাম শ্যামল : সুনামগঞ্জের জামালগঞ্জ সদর উপজেলা তেলিয়ায় আজ রোববার ভোর সাড়ে ৫ টায় অগ্নিকান্ডে  ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডে  ১০ লাখ টাকার য়তি হয়েছে বলে তিগ্রস্থরা জানিয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, জামালগঞ্জ সদর উপজেলা তেলিয়া গ্রামের ধন মিয়ার রান্নাঘর থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজারে আন্তজেলা ডাকাতদলের মহিলা সহ ৫ জন গ্রেপ্তার

মৌলভীবাজার থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাত সর্দার শেখ লিটন হাসান ইমন ওরফে সি আইডি ওরফে দারগা ইমন (৩২) ও তার স্ত্রী মহিলা ডাকাত সর্দার ফরিদা ইয়াসমীন কলি (২৮) সহ আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আলমগীর হোসেন ও এস আই শ্যামল বনিকের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশ ভাটেরার কৃষ্ণপুরের আজমল লন্ডনীর বাড়ির সামন থেকে ডাকাতির

ছাতকে ৪৪ বোতল ভারতীয় মদসহ আটক-২

সুনামগঞ্জ থেকে সিরাজুল ইসলাম শ্যামল : ২২মে রোববার দুপুরে ছাতকের লার্ফাজ সিমেন্ট ফ্যাক্টরী লিংক রোড থেকে ছাতক থানার এসআই ফিরোজ আহমেদ এর নেতৃত্বে ৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ ও ভ্যাট ফাইভার নামক মদসহ দু’জনকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে কবির আহমেদ(৩৫), সমর আলী (৪০)। এসআই ফিরোজ আহমেদ জানান, মদের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।

সিলেটে কর্মরত ফটো সাংবাদিকদের সাথে এফআইভিডিবির মতবিনিময়

Fibdb (20-05-12)

শিশুদের শ্রম আইন উপলে সিলেটের কর্মরত সাংবাদিকদের সাথে এফআইভিডিবির মতবিনিময় সভা গতকাল নগরীর নয়া সড়ক এলাকায় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় দৈনিক যুগান্তরে চিফ ফটো সাংবাদিক মামুন হাসানের সভাপতিত্বে, সিলেট ্একুশে টিলিভিশনের ক্যামেরা পার্সন ও দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক এফ এ মুন্নার পরিচালোনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের সিলেট ব্যুরো চীফ আয়শা সিদ্দিকা আশা, দৈনিক উত্তর পূর্ব রিপোটার মো.ওলিয়র রহমান, এফআইভিডিবির কর্মকতা মরিয়ম বেগম, আকশিমা চৌধুরী, দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক বেলায়াতে হোসেন,

শ্রীমঙ্গল পৌরসভার স্মরনকালের বৃহৎ বাজেট পেশ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : শ্রীমঙ্গল পৌরসভার ২০১২-২০১৩ ইং সনের প্রস্তাবিত বাজেট এবং ২০১১-২০১২ ইং সনের সংশোধিত বাজেট পৌরসভার সংস্থাপন ও অর্থ  সংক্রান্ত স্থায়ী কমিটি কর্তৃক প্রণীত হবার পর গতকাল বাজেট চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। এটি শ্রীমঙ্গল পৌরসভার অতীতের যেকোন সময়ের চেয়ে বৃহৎ বাজেট। শ্রীমঙ্গল পৌরসভা ২০১১-২০১২ সনের ২১ কোটি ০৭ লাখ ৭৩ হাজার ২২৫.৯৭ টাকার বাজেট ঘোষনা করে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার ০৩৬.৯৭ টাকা। ২০১১-২০১২ অর্থবছরে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৩শ ৪ টাকা,

নওগাঁর বদলগাছীতে আদিবাসী কিশোরীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার মাহবুবপুর গ্রামের পাশের একটি কলা েেতর মধ্য থেকে রোববার সকালে সাগরী (৭) নামে এক আদিবাসী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগরী দিনাজপুর জেলার হিলি হাকিমপুর ৪ মাথা মহলার বাসিন্দা শুকু পাহানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরী গত ৪/৫ দিন হলো মায়ের সাথে বদলগাছী উপজেলার বিজয় পাড়া গ্রামে নানা-নানীর বাড়িতে বেড়াতে এসে শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। তার নানার নাম শুকা পাহান।

নওগাঁ ধামইরহাটে ইতে থেকে বেওয়ারিশ লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট থানা পুলিশ উপজেলার আলমপুর ইউনিয়নের  ছিলিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে (কালিতলা)  ইতে হতে ২০ মে রোববার মস্তক ও বস্ত্রবিহীন গলিত অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ সকাল ১০ টার দিকে  ঘটনাস্থলে উপস্থিত হয়। পততলা সার্কেলের এ,এস পি শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লাশের ব্যপারে কোন কু  এখনও পাওয়া যায় নি।

নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : এনটিভির পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছে নওগাঁয় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নওগাঁ জেলা প্রেস কাবের আয়োজনে নওগাঁ শহরের মুক্তির মোড় প্রধান সড়কে আজ রোববার বেলা ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভায় নওগাঁ জেলা প্রেস কাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন,

মৌলভীবাজারে ইয়াবা সহ ১ জন আটক

iyaba

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :  মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গতকাল ১৯মে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাবের সহকারী পুলিশ সুপার মনজুর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কমলাকলস এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় ৫০ পিছ ইয়াবাসহ মোঃ পারভেজ মিয়া (২৪) কে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী সিকরাইল গ্রামের শায়েস্তা মিয়ার ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ১৫ হাজার টাকা।

এভারেস্ট চূড়ায় বাংলাদেশের প্রথম নারী

alo

সিলেটের আলো  ডেস্ক – বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। শনিবার সকাল নয়টা ৩০ মিনিটে তিনি এভারেস্ট চূড়ায় পা রাখেন। এছাড়া একই সময়ে প্রথম বাংলাদেশি হিসাবে এম এ মুহিত দ্বিতীয়বার এভারেস্ট জয়ের গৌরব অর্জন করলেন। এর আগে তিনি তিব্বতের দিক থেকেও এভারেস্ট চূড়া জয় করেন। এম এ মুহিতই একমাত্র বাঙালি যিনি উত্তর ও দক্ষিণ দুই দিক থেকে এভারেস্ট জয় করলেন। মুহিতের ছোট বোন রাবেয়া বেবি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে নিখোঁজ ২ শিশুসহ ৫ জেলে উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ২ শিশুসহ ৫ জেলের উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দুরে হাতিগাতি বিলে তাদের লাশ ভেসে উঠলে পুলিশ লাশগুলো উদ্ধার করে। ওরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত মুকুন্দ বর্মণের ছেলে তিশি বর্মণ (২২), জিতেন্দ্র বমর্ণের ছেলে সজিব বর্মণ(১১) এবং রতনপুর গ্রামের গনি মিয়া (৩৫)। এর আগে শুক্রবার একই ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের কালু বর্মণের ছেলে জিতেন্দ্র বর্মণ (২৭) এবং রতনপুর গ্রামের নিখোঁজ গনি মিয়ার (৩৫) ছেলে আব্দুল হাইয়ের (৭) লাশ উদ্ধার করা হয়।

ডাল্লাসের প্লেনোতে বাংলাদেশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের আলো  ডেস্ক – ১৩ই মে রবিবার দুপুর ডাল্লাসের প্লেনোতে পৎবাসি আবু তাহেরের বাসায় প্রবাসী বাংলাদেশীদের এক মত বিনিময় সভা রায়হান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিমসয় সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি, স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন ও সাবেক মন্ত্রী আসম আব্দুর রব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আবুতাহের, ইদ্রিস এস. এম শওকত হোসাইন, মাহবুব চৌধুরী, সফি হক, মাকসুদ চৌধুরী, নুরুল আলম, জলকারনাইন চেীধুরী, মহিঊদিন, ফাইজুল চৌধুরী, মইনুল হক, ইহতাসামুল হক ও মোহাম্মদ ইউসুফ সহ বেশ কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার সহ পেশা গন্য মান্য প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“বিয়ানীবাজার দিবস”

সিলেটের আলো  ডেস্ক – ২৮ মে “বিয়ানীবাজার দিবস” সফল করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন উপজেলার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ। বিয়ানীবাজার দিবস উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিত্বশীল বলেন, আমাদের অতীতের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরে “বিয়ানীবাজার দিবস” পালন করলে কোন ইতিহাস বিকৃতি হবে না। “বিয়ানীবাজার দিবস” পালন মানে ইতিহাস-ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত হয়ে ওঠা। প্রজন্ম থেকে প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য জানিয়ে দেয়। এই মাটির ইতিহাস-ঐতিহ্যকে জানার সুযোগ হবে।

কানাইঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে ভ্রাম্যমাণ আদালত এক মাদক সেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত ব্যাক্তির নাম নাজিম উদ্দিন(২৮)। সে  রাজাগঞ্জ ইউ,পির মির্জাগড় গ্রামের মৃত আহমদ আলীর পুত্র। থানা সূত্রে যানা যায়,গত শুক্রবার গভীর  রাতে মদ খেয়ে রাজাগঞ্জ বাজারে মাতলামী করার সময় টহলরত পুলিশ তাকে আটক করে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেনের কার্যালয়ে পুলিশ

শ্রীমঙ্গলে পুত্রের দায়ের আঘাতে পিতা নিহত

মৌলভীবাজার থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জের ধরে পাসন্ড পুত্রের হাতে প্রাণ দিতে হয়েছে পিতাকে।  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য জানান, শ্রীমঙ্গল  উপজেলার কালাপুর এলাকায় শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে পুত্র জমসেদ আলী (২৬)দা দিয়ে কুপিয়ে পিতা সাদেক আলী(৫০)কে আহত করে।গ্রামবাসী ও সাদেক মিয়ার পারিবারিক সূত্র জানায়, উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামের সাদেক মিয়া এক বছর আগে ঋণ করে ছেলে জমসেদ আলীকে দুবাই পাঠান। কিছুদিন আগে জমসেদ দুবাই থেকে বাড়ি ফেরেন।

নওগাঁর মান্দায় কোমল পানীয় পান করে ২ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার নলতোর গ্রামে কোমল পানীয় পান করে শুক্রবার সন্ধ্যায় একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। একই সাথে গৃহকর্তাসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন নলতোর গ্রামের কৃষক আব্দুস সামাদের স্ত্রী ফেরদৌসী (৪০) ও ছোট ছেলে মিলন (১০)। আহতরা হলেন, গৃহকর্তা আব্দুস সামাদ (৪৮) ও বড় ছেলে মাসুদ (১৪)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহেল বাকি জানান, ‘বিকেলে আব্দুস সামাদের পরিবারের সকলে একসাথে বসে কোমল পানীয় পাউডার (অরবিট) পানিতে মিশিয়ে খাবার পর সকলেই গুরুতর অসুস্থ্য হয়।

কানাইঘাটে এক মাদক ব্যবসায়ী আটক ॥ জালনোটসহ আরেকজনকে পুলিশে সোপর্দ

কানাইঘাট প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইট থেকে ভারতীয় অফিসার্স চয়েস মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত র্বক্তির নাম আব্দুন নুর (৪০)। সে কুড়ার পার গ্রামের মৃত আজব আলীর পুত্র। অপরদিকে ১০টি ১০০টাকা মূল্যমানের জাল নোটসহ আরো এক যুবককে ভবানীগঞ্জ বাজার থেকে আটক করে স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন ও শফিকুল হক তাকে কানাইঘাট থানায় সোপর্দ করেন।

শাহপরানে সাবেক সেনা কর্মকর্তার আত্মহত্যা

সিলেটের আলো  – নগরীর উপকণ্ঠের শাহপরান আবাসিক এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাবেক এক সেনা কর্মকর্তা। তার নাম আহমদ আল কবির (৪২)। তিনি শাহপরান আবাসিক এলাকার ২৬ নং বাসার মৃত মাহমুদ আলীর পুত্র।
শাহপরাণ পুলিশ জানায়, শুক্রবার সকালে নিজ বসতঘরে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে আহমদ আল কবির গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।